কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ এ ০২:৩০ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৭-০৪-২০২৪ আর্কাইভ তারিখ: ০১-০১-২০৩১
১৭-০৪-২০২৪ তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংক নরসিংদী শাখা স্থানান্তরিত ভবনে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংক পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক জনাব মোঃ খায়রুল আলম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক আধুনিকায়নের স্বপ্নদ্রষ্টা আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মোঃ মজিবর রহমান স্যার। অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও গবেষণা বিভাগের উপমহাব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধান জনাব মোঃ মফিজুল ইসলাম স্যার এবং এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রবাসী কল্যাণ ব্যাংকের অন্যতম আকর্ষণীয় এই শাখায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

